ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রাম কারাগারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা আব্দুর রহমান মিয়া (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কারাগার সূত্রে জানা গেছে, আব্দুর রহমান কোতোয়ালী থানার বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪৯(০৯)২৪ নম্বর মামলায় হাজতি হিসেবে আটক ছিলেন। তিনি গত বছরের ১৭ নভেম্বর কারাগারে প্রবেশ করেন।

চিকিৎসা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৬ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয়। ডিসেম্বর মাসজুড়ে একাধিকবার তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে আনা-নেওয়া করা হয়। প্রায় এক মাস চিকিৎসা শেষে চলতি বছরের ১৮ জানুয়ারি তাকে ছাড়পত্র দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়।

হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী, তার ফুসফুসের ক্যান্সার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছিল (কার্সিনোমা লাং উইথ ব্রেইন মেটাস্টেসিস)। এছাড়াও তিনি উচ্চ রক্তচাপসহ অন্যান্য শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন।

পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে গত ২৬ জানুয়ারি তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রহমান নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ার সিপাহী বাড়ির বাসিন্দা। তিনি মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে। জানা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ২৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

‘আর্জেন্টিনায় কখনো বর্ণবাদের শিকার হইনি’ রামোস

ভেলেজ সার্সফিল্ডের তরুণ উইঙ্গার কিকি রামোস অবশেষে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জ...

ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা

ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তু...

সেউটা সীমান্তে ভয়াবহ ঢল, নিহত ৫৭ অভিবাসী

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা