ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

শীতে গলা ব্যথা ও কফ দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক: আর কিছুদিন পরেই শুরু হবে শীতকাল। শেষ রাতের ঠান্ডা বাতাস কিংবা ভোর বেলার কুয়াশার অস্তিত্বই শীতের আগমনী সংকেত দিচ্ছে। নিঃসন্দেহে উপভোগ্য ঋতু শীত, নিজের পছন্দের অনেক খাবার খাওয়া যায়, ঘুরে বেড়ানোর জন্যও চমৎকার সময়।

অপরদিকে এই মৌসুমে নানা ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। বিশেষ করে শুষ্ক আবহাওয়ার কারণে বাতাসে ধুলোবালির পরিমাণ বাড়ে। ফলে অনেকেই কাশি, গলা ব্যথার মতো সমস্যায় ভোগেন। এমন সমস্যা থেকে বাঁচতে কিছু ঘরোয়া উপায় গ্রহণ করতে পারেন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক উপায়গুলো-

১) ভেষজ চা:

গলা ব্যথা হলে আমরা অনেকেই চা পান করতে পছন্দ করি। দূষণ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে গলার সমস্যা থেকে মুক্তি পেতে আদা, তুলসি, গোলমরিচ এবং লবঙ্গের মতো মসলা দিয়ে তৈরি ভেষজ চা পান করতে পারেন। চাইলে দুধ চায়ের সঙ্গেও এই মসলা যোগ করতে পারেন। এই মসলাগুলো উষ্ণ প্রকৃতির এবং এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা গলা ব্যথা, সর্দি, কাশির সমস্যা সারাতে কাজ করে।

২) গোলমরিচ:

গোলমরিচ কফ এবং গলা ব্যথার অন্যতম সেরা প্রতিকার। আপনি আস্ত গোলমরিচ চিবিয়ে খেতে পারেন, অথবা মিছরি বা চিনি দিয়েও খেতে পারেন। এই সময়ে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে গোলমরিচ গুঁড়া করে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

৩) লবণ পানির গার্গল:

আপনি যখন দূষণ, সংক্রমণের সংস্পর্শে আসেন তখন আপনার গলায় ধূলিকণা জমা হয়, যা আপনাকে সংক্রমণের ঝুঁকিতে ফেলে। এতে গলায় ব্যথা, বুকে ব্যথা এবং বুক ভারী হওয়ার মতো সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে দিনে দুই থেকে তিনবার কুসুম গরম পানি ও লবণ দিয়ে গার্গল করতে পারেন। এতে গলা ও নাকে আটকে থাকা ব্যাকটেরিয়া মরে যাবে।

৪) হলুদ মেশানো দুধ:

ঋতু পরিবর্তনের এই সময়ে হলুদ মিশ্রিত দুধ হতে পারে একটি উপকারী পানীয়। হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-অ্যালার্জিক বৈশিষ্ট্য রয়েছে, যা ঠান্ডা এবং গলা ব্যথার মতো সমস্যা দূর করতে খুবই সহায়ক। রাতে ঘুমানোর আগে সামান্য হলুদ দিয়ে গরম দুধ পান করলে অনেক উপকার পাওয়া যায়।

৫) যষ্টিমধু:

যষ্টিমধু আমাদের অনেকের কাছেই পরিচিত। বিশেষ করে যারা নিয়মিত কণ্ঠের যত্ন নেন, তাদের খাবারের তালিকায় থাকে এই ভেষজ। এটি এমন এক শেকড় যার ছোট একটি টুকরা চুষলে গলা ব্যথা থেকে সহজেই নিষ্কৃতি পাওয়া যায়। কাশি হলে মধুর সঙ্গে অল্প যষ্টিমধুর গুঁড়া মিশিয়ে খেতে পারেন। কেউ কেউ যষ্টিমধুর ক্বাথ তৈরি করে পান করতেও পছন্দ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি

দামি একটি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকে কুমিল্লার লালমাই পাহাড়ের নি...

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা