সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে সুড়ঙ্গে ধস, আটকা ৩৬ জন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের মহাসড়কে ভূগর্ভস্থ সুড়ঙ্গের প্রায় ২০০ মিটার ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন শ্রমিক আটকে রয়েছেন বলে জানা গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার সিল্কিয়ারা এবং দান্দলগাঁওয়ের মধ্যে ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কের নিচে নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে। এতে কমপক্ষে ৩৬ জন শ্রমিক ভেতরে আটকা পড়ে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও উদ্ধার কাজে নিয়োজিত কর্তৃপক্ষ।

রোববার (১২ নভেম্বর) ভোরে ৫টা থেকে ৬টার মধ্যে এমন দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন এনডিআরএফ এবং এসডিআরএফ-এর শীর্ষ কর্মকর্তারা। খবর দ্য হিন্দুস্তান টাইমস।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, `যখন থেকে আমি ঘটনাটি জানতে পেরেছি তখন থেকেই আমি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। এনডিআরএফ এবং এসডিআরএফ ঘটনাস্থলে রয়েছে। আমরা সকলের নিরাপদে ফিরে আসার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করছি।`

টানেলের নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা এইচআইডিসিএল-এর শীর্ষ কর্মকর্তাদের বরাতে উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী জাতীয় সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, কমপক্ষে ৩৬ জন মানুষ টানেলে আটকা পড়েছেন এবং তাদের নিরাপদে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

সিল্কিয়ারা টানেলটির একটি অংশ স্টার্টিং পয়েন্টের প্রায় ২০০ মিটার আগে ভেঙে গেছে। পুলিশ বাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা শিগগিরই সমস্ত লোককে নিরাপদে উদ্ধার করব।`

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা