সংগৃহিত
আন্তর্জাতিক

মোনালিসা চিত্রকর্মে স্যুপ ছুড়ে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক: লিওনার্দো দা ভিঞ্চির ১৬ শতকের বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা সংরক্ষিত আছে প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে। চিত্রকর্মটির দিকে স্যুপ ছুড়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাঁচ দিয়ে সুরক্ষিত থাকায় এর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

বিবিসি জানিয়েছে, একটি ভিডিওতে দুই বিক্ষোভকারীকে ‘স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য’-এর অধিকারের দাবি জানাতে দেখা গেছে। তারা অভিযোগ করে বলেছে, ‘আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ’। মোনালিসা ১৯৫০ এর দশকের গোড়ার দিকে নিরাপত্তা কাঁচ দিয়ে সুরক্ষিত করা হয়। এক দর্শনার্থী চিত্রকর্মটির দিকে অ্যাসিড ছুড়ে মারার পর এটি ক্ষতিগ্রস্ত হয়। তারপরেই এটিকে সুরক্ষিত করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

২০১৯ সালে জাদুঘর কর্তৃপক্ষ বলেছিল, এটির সুরক্ষায় বুলেটপ্রুফ গ্লাসের আরও স্বচ্ছ ফর্ম স্থাপন করেছে তারা। এর আগে ২০২২ সালে অক্টোবরেও চিত্রকর্মটির দিকে কেক ছুড়ে মেরেছিলেন এক প্রতিবাদকারী। কেক ছুড়ে তিনি মানুষকে ‘পৃথিবীর কথা ভাবতে’ আহ্বান জানানোর বার্তা দিয়েছিলেন। পেইন্টিংটি ১৯১১ সালে ল্যুভর থেকে চুরি হয়। ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ তোলপাড় সৃষ্টি করে তখন। ভিনসেনজো পেরুগিয়া নামের জাদুঘরের এক কর্মচারী পেইন্টিংটি রাতারাতি আলমারিতে লুকিয়ে রাখে। বিশ্বের সবচেয়ে বেশিবার জাদুঘর পরিদর্শন করা ব্যক্তি হিসেবে পরিচিত তিনি। দুই বছর পর পেইন্টিংটি যখন তিনি ইতালির ফ্লোরেন্সের একজন অ্যান্টিক জিনিসপত্র কেনাবেচাকারী ডিলারের কাছে বিক্রির চেষ্টা করেন তখন এটি উদ্ধার করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার ভেনেজুয়েলায়...

টেস্টে বিরল রেকর্ড গড়লেন গ্রিভস

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

মনোহরদীর পানের বরজে বদলাচ্ছে অর্থনীতি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পান চাষ এখন আর শুধু একটি কৃষিপণ্য উৎ...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা