সংগৃহিত
আন্তর্জাতিক

আর্জেন্টিনার জাতীয় উদ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার লস অ্যালারেস জাতীয় উদ্যানের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত শনিবার প্যাটাগোনিয়ার এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশটির দমকল বাহিনী। আগুন দুটি বড় শহরের দিকে এগিয়ে আসছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আগুনের ভয়াবহতা উল্লেখ করে লস অ্যালারেস জাতীয় উদ্যানের ফায়ার, কমিউনিকেশনস অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের প্রধান মারিও কার্ডেনাস বলেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে তিনি বলেন, সবকিছুই প্রতিকূলে অবস্থান করছে। প্রচুর বাতাস ও উচ্চ তাপমাত্রা বিরাজ করছে। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ ঠিক মতো করা যাচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, এসকুয়েল ও ট্রেভেলিন শহরে যাতে আগুন ছড়িয়ে পরতে না পারে সেই চেষ্টা করছে চুবুত প্রদেশের উদ্ধারকর্মীরা।

লস অ্যালারস জাতীয় উদ্যান প্রাকৃতিক সৌন্দর্যের লীলা-ভূমি। পাহাড়, নদী ও হ্রদে ঘেরা। আছে সমতল ভূমি। এটি মূলত অ্যালারস গাছের আদিম বন। যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম জীবন্ত গাছের প্রজাতি। লস অ্যালারস জাতীয় উদ্যান একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই উদ্যানে আগুন লেগে ইতোমধ্যে প্রায় এক হাজার ৫০০ একর পুড়ে গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসা...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

ফের বৃষ্টির আভাস

দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা