সংগৃহীত
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের বীরপাশা নামক এলাকায় সকাল পৌনে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর এলাকার মানিক মিয়ার ১১ মাস বয়সী মেয়ে রাইসা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাতমন্ডল এলাকার লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।

আহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামপুর গ্রামের হাজী আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০), একই গ্রামের শহিদ মিয়ার ছেলে আব্দুল হামিদ মাসুদ (৬০), হাজী আব্দুল ছোবানের ছেলে মো. বিল্লাল হোসেন (৩০), হাজী আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধুন্তী এলাকার মিজান মিয়ার ছেলে তানভীর (১০)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্খানীয়দের বরাত দিয়ে ওসি মারগুব তৌহিদ বলেন, ভোরে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি মাইক্রোবাস ও একটি পিকআপের সংঘর্ষ হয়। এ সময় তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও এক বৃদ্ধা নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো একজন। এই ত্রিমুখী সংঘর্ষে আরো ছয়জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান তিনি। দুর্ঘটনাকবলিত ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাসটিকে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা