সারাদেশ

ভৈরবে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার আলী আকবরী এলাকার নাহার ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে অটোরিকশাচালক কালাম ওরফে কালা চাঁন (৪৩) ও একই উপজেলার রামদি ইউনিয়নের বালুরচর গ্রামের মো. ইনসাফ উদ্দিনের ছেলে মো. আবু আল হেলাল (৪৭)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, অটোরিকশাচালক কালা চাঁন ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশে চারজন যাত্রী নিয়ে রওনা হন। কুলিয়ারচর আলী আকবরী পেট্রোল পাম্প-সংলগ্ন স্থানে কিশোরগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক কালা চাঁন ও যাত্রী হেলাল নিহত হন। নিহত অটোরিকশা চালক কালামের মামাতো ভাই মোহাম্মদ আলী বলেন, ফজরের নামাজের পর আমার ভাই গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন।

ভৈরব থেকে চারজন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন। কিন্তু পাম্পের কাছে আসলে মাইক্রোবাসটি ভাইয়ের সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভাইসহ এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে ধরতে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা