সারাদেশ
গজারিয়া

নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গজারিয়া প্রতিনিধি

গজারিয়ায় নির্মাণাধীন ভবন থেকে টিটু মিয়া (১৬) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জয়নাল সরকারের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক টিটু মিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণাধীন ভবনের মালিক সৌদি প্রবাসী জয়নাল সরকারের স্ত্রী বলেন, টিটুসহ কয়েকজন সাজু ঠিকাদারের অধীনে তাদের ভবন নির্মাণের কাজ করছিল। অন্য শ্রমিকদের রেখে টিটু আগে কাজে চলে আসে। সকাল সাড়ে আটটার দিকে নাস্তা দিতে গিয়ে টিটুকে ফ্যানের হুকের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় শ্রমিকরা। পরবর্তীতে তিনি বিষয়টি আশপাশের লোকজন এবং টিটু মিয়ার স্বজনদের জানান।

নিহত টিটু মিয়ার চাচাতো ভাই নির্মাণ শ্রমিক রাস মিয়া জানায়, প্রায় আড়াই মাস আগে টিটু সহ তারা কাজের উদ্দেশ্যে গজারিয়ার আড়ালিয়া গ্রামে আসেন। স্থানীয় রুবেলের দোকান ঘরে ভাড়া থেকে তারা ঠিকাদারের অধীনে কাজ করতেন।

মঙ্গলবার সকালে টিটু কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। সকাল সাড়ে আটটার সময় তিনি খবর পান নির্মাণাধীন ভবনে ফ্যানের হুকের সাথে টিটুর মরদেহ ঝুলছে। খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। পরে পুলিশে খবর দিলে গজারিয়া থানার পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, নিহত টিটু মিয়ার মুঠোফোনে কোন এক মেয়ের সাথে কথা বলতো। তার আত্মহত্যার পেছনে প্রেমঘটিত কোন ব্যাপার থাকতে পারে বলে জানান তিনি।

গজারিয়া থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা