ছবি: জেলা প্রশাসনের সৌজন্যে
সারাদেশ

চট্টগ্রামে পোস্টাল ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো:

পোস্টাল ভোটিং কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনের জন্য ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন

পোস্টাল ভোটিং কার্যক্রমের অংশ হিসেবে আজ চট্টগ্রাম জেলার ১০টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক পোস্টাল ব্যালট বক্স প্রস্তুতকরণ ও বন্ধ/লক করার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার জনাব নাজির আহমেদ খাঁন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কার্যক্রমে ২৭৮ চট্টগ্রাম-১, ২৭৯ চট্টগ্রাম-২, ২৮০ চট্টগ্রাম-৩, ২৮৩ চট্টগ্রাম-৬, ২৮৪ চট্টগ্রাম-৭, ২৮৯ চট্টগ্রাম-১২, ২৯০ চট্টগ্রাম-১৩, ২৯১ চট্টগ্রাম-১৪, ২৯২ চট্টগ্রাম-১৫ এবং ২৯৩ চট্টগ্রাম-১৬—এই ১০টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্যালট বক্স সংশ্লিষ্ট আসনসমূহের প্রার্থীদের মনোনীত প্রতিনিধিদের এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লক করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সকলের সম্মুখে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে ব্যালট বক্স লক করার সম্পূর্ণ প্রক্রিয়াটি সরাসরি উপস্থাপন করেন। পাশাপাশি তিনি পোস্টাল ভোটিং কার্যক্রমের বিস্তারিত পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা, ব্যালট ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে উপস্থিত প্রার্থী প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন,
“চট্টগ্রাম জেলায় প্রায় ৯৫ হাজার ভোটার পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে চট্টগ্রাম-১, ২, ৩, ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬—এই ১০টি সংসদীয় আসনে পোস্টাল ভোটার রেজিস্ট্রেশনের সংখ্যা ৬১ হাজারেরও বেশি।”

তিনি আরও জানান, নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। পোস্টাল ভোটিংসহ সকল নির্বাচনী কার্যক্রম আইন ও বিধিমালার আলোকে সম্পন্ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।- প্রেস বিজ্ঞপ্তি

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

‘আর্জেন্টিনায় কখনো বর্ণবাদের শিকার হইনি’ রামোস

ভেলেজ সার্সফিল্ডের তরুণ উইঙ্গার কিকি রামোস অবশেষে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জ...

ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা

ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তু...

সেউটা সীমান্তে ভয়াবহ ঢল, নিহত ৫৭ অভিবাসী

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা