খেলা

টেস্ট থেকে অবসরের ঘোষণা কোহলির

ক্রীড়া ডেস্ক

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটসম্যান আজ ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন। এর আগে গত বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলেছিলেন তিনি। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন।

টেস্ট থেকে অবসরের ঘোষণায় কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল (ভারতের টেস্ট ক্যাপ) পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, কখনও কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষা ফেলেছে, গড়েছে, আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারাজীবন বয়ে বেড়াব।’

২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পা রেখেছিলেন কোহলি। গত ১৪ বছরে খেলেছেন ১২৩ টেস্ট, ৩০ সেঞ্চুরিসহ করেছেন ৯২৩০ রান।

টেস্ট ক্রিকেট থেকে কী পেয়েছেন বোঝাতে গিয়ে কোহলি লিখেছেন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত-যেগুলো কেউ দেখে না, কিন্তু সেগুলিই আজীবন মনে গেঁথে থাকে।’

গত নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফি থেকেই কোহলির টেস্ট ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সিরিজে পাঁচ টেস্টে তিনি ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন।

সিরিজে যে আটবার আউট হয়েছেন, তার মধ্যে সাতবারই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্টাম্পের পেছনে ক্যাচ দিয়েছেন।

তবে অস্ট্রেলিয়া সফর ভালো না কাটলেও কোহলি শিগগিরই অবসর নেবেন বলে অনেকেই ধারণা করেননি। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, কিছুদিন আগেই বিসিসিআইয়ের কাছে টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছিলেন কোহলি।

তবে বোর্ড তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে। সেটি টেস্ট ছেড়ে দেওয়ার মনস্থির করে ফেলেছেন, সেটি জানিয়ে কোহলি লিখেছেন, ‘এখন যখন আমি এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি, এটা সহজ নয়। কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি-এই খেলাটার প্রতি, মাঠে আমার সঙ্গী হওয়া মানুষদের প্রতি, আর তাদের প্রতি যাঁরা আমাকে এই পথচলায় সম্মান ও ভালোবাসা দিয়েছেন।’

বিদায়বেলায় ভারতের ২৬৯তম টেস্ট ক্রিকেটার পরিচয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে কোহলি লিখেছেন, ‘আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে সবসময়ই একটা হাসি ফুটে উঠবে মুখে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা