খেলা

বাংলাদেশে ফিরে আসছেন রিশাদ-নাহিদ

ক্রীড়া প্রতিবেদক

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা প্রভাব ফেলেছে খেলাধুলার জগতেও। সবশেষ এর শিকার হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পিএসএল ২০২৫-এর বাকি ম্যাচগুলো।

এই সিদ্ধান্তের ফলে দেশে ফিরছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএলে খেলতে গিয়ে পাকিস্তানে অবস্থান করছিলেন তারা। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দিয়েছিল, পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) সরিয়ে নেওয়া হবে। রিশাদ ও নাহিদও সেই পরিকল্পনার অংশ হিসেবে দুবাই যাচ্ছিলেন। তবে অঞ্চলজুড়ে যেভাবে সংঘাত ছড়িয়ে পড়েছে, তাতে শেষ পর্যন্ত পিএসএল পুরোপুরি স্থগিত করে দেয় পিসিবি।

এই অবস্থায় বিসিবি দ্রুত পদক্ষেপ নেয়। খেলোয়াড়দের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিসিবির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। শুধু ক্রিকেটাররাই নয়, পাকিস্তানে ছিলেন দুইজন বাংলাদেশি সাংবাদিক মাহরুশ প্রত্যয় ও তাশফিক পলক। তাদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল বিসিবি।

চার জনই এখন দেশের পথে যাত্রা শুরু করেছেন। বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।
অনেক বিদেশি ক্রিকেটারও পাকিস্তানে খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছিলেন। এতে চাপের মুখে পড়ে পিসিবি। প্রথমে ভেন্যু বদল, তারপর নিরাপত্তা শঙ্কা-সব মিলিয়ে আর টুর্নামেন্ট চালিয়ে নেওয়ার উপায় ছিল না।

রিশাদ হোসেন পিএসএলে ভালো শুরু করেছিলেন। তার পারফরম্যান্স নিয়ে প্রশংসাও হয়েছিল। নাহিদ রানা ছিলেন অভিষেকের অপেক্ষায়। কিন্তু মাঠের খেলায় ছন্দ পাওয়ার আগেই যুদ্ধের উত্তাপে থেমে গেল সব কিছু।

কবে আবার শুরু হবে পিএসএল, তা কেউ জানে না। তবে আপাতত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে বড় সুখবর-রিশাদ ও নাহিদ নিরাপদে বাড়ি ফিরছেন।

আমারবাংলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা