ছবি:সংগৃহীত
সারাদেশ

জুলাই আন্দোলনের পর আর্থিক অবস্থা আরও বেশি খারাপ: মীর স্নিগ্ধ

আমার বাঙলা ডেস্ক

জুলাই আন্দোলনের পর নিজের আয় কমে আর্থিক অবস্থা আরো খারাপ হয়েছে বলে দাবি করেছেন শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।

তিনি বলেন, অনেকেই বলেন কোটি কোটি টাকার মালিক আমি। আমার সেই কোটি টাকা যদি দেখাতে পারেন, নিজে ফাঁসির দড়িতে ঝুলে যাব। বরং জুলাইয়ের আগে আমার মাসে লাখ টাকা ফ্রিল্যান্সিং থেকে ইনকাম হতো, ওইটা বন্ধ হয়ে এখন আমার আর্থিক অবস্থা আরো বেশি খারাপ।

তিনি আরো বলেন, আমি সব সময় চিন্তা করি মানুষ যা ভাবার ভাবুক, মরার পর আমি মুগ্ধর সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়াতে পারলেই আমার এই জীবন সার্থক।রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মীর স্নিগ্ধ।জুলাই হত্যার বিচার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ বলেন, ‘চলেন একটা সত্যি কথা আপনাদের মনে করিয়ে দিই।

জুলাইয়ের শহীদ মানুষ হত্যার বিচার কি এখনো হয়েছে? অনেকেই বলবে, হ্যাঁ হয়েছে তো। হাসিনার ফাঁসি হয়েছে যে, ওইদিনেই তো হয়েছে। আমি বলব, না হয়নি বিচার। তিনি বলেন, ৩ জনের রায় দেওয়া হয়েছে আদালত থেকে।একটু খেয়াল করেন, যে ৩ জনের রায় হয়েছে, তাদের দুজন দেশের বাইরে, যাদের রায় কার্যকর করা সম্ভব না এই মুহূর্তে। আরেকজন দেশে আছে, যিনি হলেন সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই ভদ্রলোককে তো রাজসাক্ষী বানানো হয়েছে, এর বদৌলতে তার এত বড় গণহত্যার জন্য নামমাত্র ৫ বছরের সাজা দেওয়া হয়েছে।

এইবার আপনারা বলেন আমার ভাইসহ ১৪০০ মানুষের যে গণহত্যা করা হয়েছে, তার বিচার কি হয়েছে? প্রশ্ন রেখে মীর স্নিগ্ধ বলেন, মানলাম, বুঝলাম যারা দেশের বাইরে আছে, তাদের রায় কার্যকর করা সম্ভব না এখন। কিন্তু যারা এখন হাজতে আছে, তাদের রায় কেন এখনো হয়নি? পুলক, দরবেশ বাবা, গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড সাবেক আইনমন্ত্রীসহ যারা দেশে আছে, তাদের রায় কেন এখনো ঘোষণা করা হয়নি?

যারা গণহত্যাকারীদের দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছে, তাদের বিচার কেন এখনো হয়নি? একটা পুলিশের বিচার হয়েছে, শুনছেন এখনো? এর উত্তর কি আছে কারো কাছে? প্রশ্ন মীর স্নিগ্ধের।তিনি বলেন, সবাই ভুলে গেছে এগুলো। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা যারা হারিয়েছি, আমরা কি ভুলব কখনো?

শহীদ মীর মুগ্ধকে স্মরণ করে তিনি বলেন, প্রতিদিন নিজেকে আয়নার সামনে নিতে পারি না। আয়নার সামনে গেলেই নিজের চেহারা দেখার সঙ্গে সঙ্গেই মুগ্ধর কথা মনে পড়ে। আল্লাহ কী একটা যে পরীক্ষা নিচ্ছে আমার আর মুগ্ধর চেহারা একরকম করে আল্লাহই জানে।

নিজের রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে মীর স্নিগ্ধ বলেন, আমার রাজনীতিতে যুক্ত হওয়ার একটা প্রধান কারণ ছিল এই বিচারগুলো রাজনৈতিকভাবে নিশ্চিত করতে যতটুকু সম্ভব কাজ করা। আমার এই সিদ্ধান্তে অনেকেই নাখোশ হয়েছেন। যারা নাখোশ হয়েছেন, তারা আমাকে নিশ্চয়তা দেন, এই দেশে এই গণহত্যার বিচার হবে খোদার কসম, আমার চেহারাও আর দেখবেন না।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা