রাজনীতি

গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো : তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়বো। বুধবার ( ১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

তাসনিম জারা বলেন, ‘মধুমতির কোল ঘেঁষে গোপালগঞ্জ। গোপালগঞ্জ সারা বাংলাদেশের। যেভাবে জেলাগুলোকে পূর্বে দলীয়করণ করা হয়েছে: বগুড়া, কুমিল্লা জেলাগুলোকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, সেই সংস্কৃতিতে আমরা আর ফেরত যাবো না। অনেকে আমাদেরকে ৭১ বিরোধী বলে দেখাতে চান। কিন্তু ৭১ আমাদের, ২৪ আমাদের। ৪৭, ৭১, ২৪ এই জনপদের মানুষ অন্যায়ের বিরুদ্ধ লড়াই করেছে। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে কিনে নিতে পারবে না। কোনো একক ব্যক্তি বা পরিবারের স্বার্থে বাংলাদেশ বিক্রি হবে না। বাংলাদেশ হবে সবার। যারা দেশের সংস্কারে বাধা দিবেন, জনগণ তাদেরকে মনে রাখবে। আমাদের পদযাত্রা গোপালগঞ্জ কে বাদ দিয়ে নয়। গোপালগঞ্জের সন্তানেরা যাতে বৈষম্যের স্বীকার না হয়, সেজন্য আমাদের লড়াই। গোপালগঞ্জ কে সাথে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়বো। পথটা লম্বা। চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, ইতিহাস বদলায়।’

প্রসঙ্গত, বুধবার (১৬ জুলাই) জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ করছে এনসিপি।

তবে সমাবেশ শুরু আগেই সকালে গোপালগঞ্জে পুলিশের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার সকাল ৯টায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পুলিশের একটি গাড়ি দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় টহল দিচ্ছিল। হঠাৎ ৪০-৫০ জনের একদল দুর্বৃত্ত পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরে তারা গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন।

এসময় হামলাকারীরা পুলিশ সদস্যদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পাশে টহলরত অন্য একটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক নারী বলেন, ‘সবাই মুখোশ পরে এসেছিলেন। হঠাৎ তারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমরা কাছে আসতে গেলে আমাদেরও বাধা দেয়।’

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা চালাচ্ছি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা