বিনোদন

অভিনয়ের স্বপ্ন দেখিয়ে কুকর্মের দিকে ঠেলে দিতেন এই অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

গ্ল্যামারের আড়ালে উঠে এল এবার এক ভয়ংকর বাস্তব। অভিনয়ের স্বপ্ন দেখাতেন তরুণীদের, আর ঠেলে দিতেন দেহব্যবসার মতো এক কুকর্মে! সদ্য এমনই অভিযোগ উঠে এসেছে ভারতের বাঙালি অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার মুম্বাই থেকে তাকে আটক করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ। খরিদ্দার সেজে আনুশকার সঙ্গে যোগাযোগ করতে একটি মলে ঢোকে দুই পুলিশ সদস্য। জানা যায়, অভিযুক্ত অভিনেত্রী নিজেই ওই বিলাসবহুল মলে ডেকে আনেন তাদের। সেখানেই ছদ্মবেশী পুলিশের হাত থেকে টাকা নিতে গিয়ে ধরা পড়েন আনুশকা মনি মোহন দাস।

এ সময় অভিযান চালিয়ে আরও দুই অভিনেত্রীকেও উদ্ধার করা হয়; যারা ধারাবাহিক এবং বাংলা সিনেমায় অভিনয় করেন। তারাও নাকি কাজ করার আশায় স্বপ্নের শহরে এসে নিজেদের হারিয়ে ফেলে; যারা আনুশকারই চক্রান্তের শিকার। বর্তমানে তাদের একটি সেফ হাউজে পাঠানো হয়েছে। আর পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

প্রসঙ্গত, অতীতে আনুশকা মনি মোহন দাস বাংলা ছবিতে কাজ করার পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। কিন্তু সিনেজগতে জমকালো এন্ট্রি, তারপর কর্পূরের মতো উবে যাওয়া এবং অবসাদের শিকার হয়ে বিপথে চালিত হওয়ার উদাহরণ সিনেদুনিয়ায় নতুন নয়। আবারও তেমনই এক ঘটনার পুনরাবৃত্তি।

৪১ বছর বয়সী এই অভিনেত্রী টালিউডের হিট সিনেমা ‘লোফার’-এও কাজ করেছিলেন। আর সেই অভিনেত্রীই এখন দেহব্যবসা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশের ধরায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা