ছবি: সংগৃহীত
রাজনীতি

পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছ মানিক মিয়া অ্যাভিনিউতে

আমার বাঙলা ডেস্ক

জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে চলছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে। গুলশান থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাত্রা শুরু করেছে শোকাবহ বহরটি।

বুধবার বেলা ১১টা ০৪ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর গুলশানের তারেক রহমানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়। সামনে-পেছনে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বহরটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে জানাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে।

গাড়িবহরে জাতীয় রঙ লাল-সবুজের একটি বাসও রয়েছে। এতে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ ঘনিষ্ঠ স্বজনরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের শীর্ষ নেতারাও একই বহরে জানাজাস্থলে যাচ্ছেন।

জানাজা শেষে খালেদা জিয়াকে দাফন করা হবে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এদিকে জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউমুখী মানুষের ঢল নামতে শুরু করেছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হচ্ছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দিল্লিতে সংঘর্ষ : আহত ১১৮ পুলিশ, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায়...

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

‘বান্ধবী’ গুজব নিয়ে পূর্ণিমার বক্তব্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার পর্দায় বা সোশ্যাল মিডিয়ার রঙিন...

যুদ্ধ ব্যয় ইস্যুতে সিনেটে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে...

আটকের ২ ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন শিক্ষা ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ভারতে প্রধানমন্ত্রী...

গোপন ক্যামেরা শনাক্ত করুন সহজেই

ছুটি কাটাতে দেশে হোক কিংবা দেশের বাইরে পর্যটকদের প্রথম পছন্দ হোটেল বা রিসোর্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা