ছবি: আমার বাঙলা
সারাদেশ

মনোহরদীতে শীতে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

পৌষের প্রথম সপ্তাহে শীতের তীব্রতা তেমন না থাকলেও মাঝামাঝি সময়ে এসে সারাদেশে গণ কুয়াশার সঙ্গে তীব্র শীত অনুভূত হচ্ছে। তীব্র শীতে মনোহরদীর জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

মনোহরদীর সবখানেই শীতের দাপট, বিশেষ করে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষরা। গত দুই-তিন দিন ধরে শীত আরও বাড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

তীব্র শীতের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, নির্মাণ শ্রমিক এবং খেটে খাওয়া মানুষরা, যাদের অধিকাংশই খোলা আকাশের নিচে কাজ করতে হয়। টানা তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে এবার বোর ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গ্রামাঞ্চলে শীতের প্রভাব পড়েছে ফসলি জমি ও বোর বীজতলায়।

কৃষি বিভাগ ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র শীত ও কুয়াশার কারণে সৃষ্ট “কোল্ড ইনজুরি”-তে নাবি বীজ তোলার চারা পচে যাচ্ছে। এতে চলতি মৌসুমে বোর আবাদের চারা সংকটের আশঙ্কা করছেন চাষীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার বলেন, “বিরূপ আবহাওয়া অব্যাহত থাকলে রোপণের সময় চারা সংকট দেখা দিতে পারে। এ কারণে কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।”

এছাড়া তিনি উল্লেখ করেছেন, শীত ও কুয়াশার কারণে ফসলের ক্ষতি এড়াতে কৃষকদের সময়মতো সেচ ও বীজের যত্ন নেওয়ার গুরুত্ব রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৪ সংসদীয় আসন (মনোহরদী-বেলাবো) থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হ...

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আজ পহেলা ফাল্গুন, বাংলা ঋতুচক্রের বসন্তের প্রথম দিন। শীতের কুয়াশা সরিয়ে প্র...

অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক ‘ছাড়া&rsqu...

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেস...

ভালোবাসা দিবস ও ফাল্গুনেও পর্যটকশূন্য কুয়াকাটা

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাধা...

ভোটে হারলেও সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির...

আইনের শাসন সবার জন্য সমান হতে হবে : জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের যেসব এলাকায় সহিংসতা, ভয়ভী...

আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্...

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন লক্ষ্মীপুরের এ্যানী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস...

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শ‌...

লাইফস্টাইল
বিনোদন
খেলা