ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

আমার বাঙলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

আনোয়ার ইব্রাহিম এই বিজয়কে ‘গণতন্ত্রেরই জয়’ হিসেবে অভিহিত করে বলেন যে, নানা চ্যালেঞ্জপূর্ণ ও প্রতিকূল সময় পার করার পর বাংলাদেশের জনগণ ব্যালট বাক্সের মাধ্যমে তাদের সুস্পষ্ট রায় প্রদান করেছেন। তারেক রহমান ও বিএনপির এই জয় দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে তিনি মনে করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ‘নির্বাচনী বিজয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটি মূলত গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণ একটি অসাধারণ চ্যালেঞ্জিং সময় পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের মতামত পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন।’

একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার ‘প্রিয় বন্ধু’ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্তরণকালে প্রধান উপদেষ্টা হিসেবে সঠিক দিকনির্দেশনা প্রদান এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফলভাবে সম্পন্ন করার জন্য ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন যে, কুয়ালালামপুর বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে অত্যন্ত আগ্রহী।

তিনি আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে মালয়েশিয়া–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি ও প্রাণচাঞ্চল্য সঞ্চার হবে। বিশেষ করে জনশক্তি রপ্তানি, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও চীনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা তারেক রহমানের নতুন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করল। তারেক রহমানও এই শুভেচ্ছার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা ও পারস্পরিক উন্নয়ন সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্র...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা