ছবি: সংগৃহীত
সারাদেশ
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের হুঁশিয়ারি:

অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক ‘ছাড়া’ বা চাঁদা দাবি এবং বিভিন্ন সেবায় হয়রানির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ব্যক্তি, দালাল চক্র কিংবা পরিবহন ও পর্যটন–সংশ্লিষ্ট সেবাদাতা অবৈধ অর্থ দাবি করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হোটেল, মোটেল, গেস্টহাউস, পরিবহন, ভাড়া করা যানবাহন কিংবা সমুদ্রসৈকতকেন্দ্রিক অন্যান্য সেবায় অতিরিক্ত ভাড়া আদায়, প্রতারণা বা হয়রানির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা করা হবে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, পর্যটকদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে ছুটির দিন ও পর্যটন মৌসুমে দালাল ও অসাধু চক্রের তৎপরতা রোধে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের রিজিয়ন প্রধান অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন, “কক্সবাজারে আগত দেশি–বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কোনো অসাধু সিন্ডিকেট বা ব্যক্তি পর্যটকদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া, মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পর্যটনকেন্দ্রিক এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের উদ্দেশে অনুরোধ জানিয়েছে, কোনো ধরনের হয়রানি, অতিরিক্ত ভাড়া দাবি বা সন্দেহজনক কর্মকাণ্ডের শিকার হলে দ্রুত নিকটস্থ ট্যুরিস্ট পুলিশ সদস্যের সহায়তা নিতে অথবা হটলাইনে যোগাযোগ করতে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও সতর্ক করে বলা হয়েছে, সুনির্দিষ্ট ভাড়ার তালিকা প্রদর্শন ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে হবে। অন্যথায় আইনি জটিলতার মুখোমুখি হতে হবে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে কক্সবাজারে পর্যটকবান্ধব পরিবেশ আরও সুসংহত হবে এবং দেশের প্রধান সমুদ্রসৈকত হিসেবে এর সুনাম অক্ষুণ্ন থাকবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী ন...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা