ছবি: আমার বাঙলা
সারাদেশ

শ্রীমঙ্গলে শীতের তীব্রতা: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় ও ৯টায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, এটি আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন বুধবার ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত দুই দিন থেকে শ্রীমঙ্গলে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে বলে তিনি জানান।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী কয়েক দিন শ্রীমঙ্গলের তাপমাত্রা ওঠানামা করতে পারে। গত কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে ঘন কুয়াশা দেখা গেছে। যতই দিন যাচ্ছে, তাপমাত্রা ততই নিচের দিকে নামছে।

শীতবস্ত্রের অভাবে চা বাগান ও বস্তি এলাকার অসহায় লোকজন সকালের দিকে গাছের পাতা ও খড়কুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যা নামতেই ঘরে ফিরছেন লোকজন।

উল্লেখ্য, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আর্কাইভ সূত্রের বরাতে জানা যায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তাপমাত্রা যতই বাড়ছে, ঠান্ডাজনিত রোগে বৃদ্ধ বয়স্ক ও শিশুদের মধ্যে রোগের লক্ষণ দেখা দিচ্ছে। চিকিৎসার জন্য হাসপাতালমুখী হচ্ছে তারা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

২৩ বছর পর ফিরে এসে নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’

২০০২ সালের আলোচিত হরর সিনেমা ‘রাজ’-এ অভিনয় করে বলিউডে সম্ভাবনাময়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা