ছবি: সংগৃহীত
সারাদেশ

ত্বকী হত্যার শততম শুনানিতেও দাখিল হয়নি মামলার প্রতিবেদন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার আলোচিত মামলায় দৃশ্যমান কোনো অগ্রগতি হচ্ছে না।

গতকাল বুধবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শততম কার্যদিবসের শুনানিতেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি তদন্ত সংশ্লিষ্ট সংস্থা। আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

মামলার নয় আসামির মধ্যে সাত আসামি গতকাল আদালতে হাজির ছিলেন। অন্য দুই আসামি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এর আগে গত বছর ২৭ নভেম্বর ৯৯তম কার্যদিবসের শুনানিতেও আদালত দ্রুত সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

ছেলে হত্যার বিচার না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দেড় বছর হয়ে গেল, মামলার শুনানির শততম দিন পার হলো। কিন্তু মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। পূর্ববর্তী সরকারের ন্যায় বর্তমান সরকারের সময়েও তদন্তের কথা বলে সময় ক্ষেপণ করা হচ্ছে। বারবার তদন্তে অগ্রগতির কথা বললেও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।

২০১৩ সালের ৬ মার্চ পাঠাগারে যাওয়ার কথা বলে নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করা হয়।
২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশেই আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করা হয়েছে।
তাদের পক্ষ থেকে বারবার প্রতিবেদন দাখিল করার কথা বলা হলেও শততম শুনানির দিনেও তা দাখিল করা হয়নি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

২৩ বছর পর ফিরে এসে নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’

২০০২ সালের আলোচিত হরর সিনেমা ‘রাজ’-এ অভিনয় করে বলিউডে সম্ভাবনাময়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা