ছবি: আমার বাঙলা
সারাদেশ
“পর্যটকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য”—অতি. ডিআইজি আপেল মাহমুদ

রাতভর টহলে ট্যুরিস্ট পুলিশ, নিরাপদ কক্সবাজারে স্বস্তিতে পর্যটকরা

নেজাম উদ্দীন আবির, চট্টগ্রাম

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধ এবং প্রতারক চক্রের অপতৎপরতা রুখে দিতে রাতভর বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী, ইনানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই টহল কার্যক্রম পরিচালিত হয়।

টহল কার্যক্রম চলাকালে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ নিজে উপস্থিত থেকে পুরো অভিযান তদারকি করেন। তিনি সৈকতে অবস্থানরত পর্যটকদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং কোনো পর্যটক হয়রানির শিকার হয়েছেন কিনা তা সরাসরি জানতে চান। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় তিনি পর্যটকদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের সমস্যা, হয়রানি কিংবা সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়ার জন্য। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন,
“থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজারে পর্যটকের চাপ বেশি থাকে। সেই বিষয়টি মাথায় রেখে আমরা আগেই নিরাপত্তা জোরদার করেছি। পর্যটকরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দের সঙ্গে সময় কাটাতে পারেন—এটাই আমাদের মূল লক্ষ্য। কোনো ধরনের হয়রানি, প্রতারণা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা বরদাশত করা হবে না। ট্যুরিস্ট পুলিশ সবসময় পর্যটকদের পাশে রয়েছে।”

তিনি আরও জানান, পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৪ সংসদীয় আসন (মনোহরদী-বেলাবো) থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হ...

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আজ পহেলা ফাল্গুন, বাংলা ঋতুচক্রের বসন্তের প্রথম দিন। শীতের কুয়াশা সরিয়ে প্র...

অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক ‘ছাড়া&rsqu...

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেস...

ভালোবাসা দিবস ও ফাল্গুনেও পর্যটকশূন্য কুয়াকাটা

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাধা...

ভোটে হারলেও সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির...

আইনের শাসন সবার জন্য সমান হতে হবে : জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের যেসব এলাকায় সহিংসতা, ভয়ভী...

আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্...

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন লক্ষ্মীপুরের এ্যানী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস...

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শ‌...

লাইফস্টাইল
বিনোদন
খেলা