ছবি: সংগৃহীত
রাজনীতি

মায়ের পাশে বসে পবিত্র কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

গুলশানের বাসভবন ফিরোজায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। শেষবারের মতো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ সেখানে আনা হলে আবেগে ভারী হয়ে ওঠে পুরো বাড়ি।

সকালবেলায় মায়ের পাশে বসে পবিত্র কুরআন তেলাওয়াত করতে দেখা যায় তাঁর বড় ছেলে তারেক রহমানকে। এ সময় তাঁর পাশে ছিলেন কন্যা জাইমা রহমানও—নীরব উপস্থিতিতে শোকের গভীরতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ ফিরোজা ভবনে প্রবেশ করে। এর কিছুক্ষণ আগেই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ বের করা হয়

ফিরোজা ভবনে স্বজনদের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতাকর্মীরাও শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন। শোকাহত পরিবেশে একে একে সবাই প্রিয় নেত্রীর প্রতি সম্মান জানান। এখানকার আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়ার হবে।

জানাজা শেষে তাঁকে দাফন করার কথা রয়েছে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

সফল হতে মৌয়ের পরামর্শ

শৃঙ্খলাই সাফল্যের মূল চাবিকাঠি—মনে করেন সাদিয়া ইসলাম মৌ। একজন...

তিস্তার পানিতে নিম্নাঞ্চল প্লাবিতের শঙ্কা

কয়েকদিনের ভারি বৃষ্টি আর উজানের ঢলের কারণে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে...

ফাঁস হলো জামায়াত নেতার অডিও

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪...

জামায়াতের এমপির বিয়ে, 'শুভঙ্করের ফাঁকি’ !

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মরিয়ম খ...

সমালোচকদের জবাব দিলেন সৌরভ

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা