ছবি: সংগৃহীত
জাতীয়

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন হবে শহীদ জিয়ার সমাধিতে

আমার বাঙলা ডেস্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর এ তথ্য প্রকাশ করা হয়।

বৈঠকের পর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে, এবং জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়াও বুধবার এক দিনের সাধারণ ছুটি থাকবে।

সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানান, বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজার সব কার্যক্রমে সরকার পূর্ণ সহযোগিতা প্রদান করবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছ...

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা