খেলা

অবশেষে শুটিংয়ে অ্যাডহক কমিটি ঘোষণা, এই কমিটি আমাদের নয় বললেন ক্ষুব্ধ জোবায়দুর

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি। বুধবার (১৬ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত ১৯ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে সম্প্রতি সাবেক ক্রীড়াসচিব ও বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে।

কমিটিতে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে রেমো রউফ চৌধুরী ও আবদুস সালাম খানকে। সাধারণ সম্পাদক হয়েছেন শুটিং সংগঠক ও অভিনেত্রী আলেয়া ফেরদৌসি। যুগ্ম সম্পাদক সাবেক শুটার জি এম হায়দার এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আহমেদ কবির।

সদস্য হিসেবে রয়েছেন সরোয়ার হোসেন, ইমরান চৌধুরী, তৈমুর ফারুক মুন্না, ইউসুফ মোহসিন, সিরাজুল ইসলাম বাবু, শাহেদ আহমেদ, মিটি দেওয়ান, আবদুল্লাহ সালেহিন অয়ন, দাইয়ান নাফিস এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপির প্রতিনিধি।

তবে এই কমিটি ঘোষণার পরপরই ক্ষোভ প্রকাশ করেছেন বিদায়ী সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে তিনি বলেন, ‘শুটিংয়ের যে কমিটি ঘোষণা হয়েছে, এটা নিয়মবহির্ভূত। এটা আমাদের দেওয়া কমিটি নয়। অন্য ফেডারেশনগুলোর কমিটি যেমন সার্চ কমিটির দেওয়া ছিল, শুটিংয়ের কমিটি তেমন নয়। লোকদেখানো কমিটি করার দরকার ছিল না।’

সার্চ কমিটি গঠন করা হয়েছিল ফেডারেশনগুলো গঠনতন্ত্র ও অ্যাডহক কমিটির গঠনের জন্য। ওই কমিটির মেয়াদ শেষ হয় গত ১০ মে। ওই সময়ের মধ্যে সব কমিটি (৫৩টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন) জমা দেন জানিয়ে জোবায়দুর রহমান বলেন, ‘শুটিংয়ের কমিটি আমরা জমা দিই সাত মাস আগে। আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে মে মাসেই। তাহলে এই কমিটি কারা করল? কীভাবে করল? এই লোকগুলো কারা? যদি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মনে করে তারা ইচ্ছেমতো কমিটি করবে, তাহলে সার্চ কমিটি করল কেন? কমিটি গঠন নিয়ে টাকার ভাগ–বাঁটোয়ারার কথা শুনেছি।’

তিনি আরো বলেন, ‘যুগ্ম সম্পাদক করা হয়েছে জিএম হায়দারকে। তার নামে কিছু অভিযোগ ছিল, সে কারণে তাকে আমরা রাখিনি কমিটিতে। একপর্যায়ে ক্রীড়া মন্ত্রণালয়ে শীর্ষ এক কর্মকর্তা আমাকে বলেন, সাজ্জাদকে কোনোভাবে রাখা যাবে না। তারপর কীভাবে রাখা হলো জানি না।’

এ ব্যাপারে যোগাযোগ করলে জিএম হায়দার বলেন, ‘একটি পক্ষ আমার নামে কুৎসা ছড়িয়ে আমাকে আটকে রাখতে চেয়েছিল। যে অভিযোগের কথা বলা হচ্ছে সেটা মিথ্যা।’

জোবায়দুর রহমান জানান, সার্চ কমিটির জমা দেওয়া কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে রাখা হয়েছিল কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সাবেক শুটার আসিফ হোসেন খানকে। কিন্তু আসিফের নাম চূড়ান্ত কমিটিতে নেই। নেই কমনওয়েলথ শুটিং ও এসএ গেমসে সোনাজয়ী সাবেক শুটার শারমিন আক্তার রত্নার নামও। তাঁকে সদস্য তালিকায় রেখেছিল সার্চ কমিটি। তবে সার্চ কমিটি সাধারণ সম্পাদক করেছিল শুটিং সংগঠক আলেয়া ফেরদৌসিকে। তাঁকেই রাখা হয়েছে এই পদে। আলেয়া ফেরদৌসির বয়স এখন আশির কাছাকাছি। এই বয়সে শুটিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফেডারেশন পরিচালনা করা তাঁর জন্য কঠিনই।

কমিটিতে চারজন সাবেক শুটার রয়েছেন-জি এম হায়দার, ইমরান, মিটি ও মোহসিন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা