খেলা

সাকিব এক দিন ভালো খেললেন, পরের দুই দিন উধাও

ক্রীড়া প্রতিবেদক

বল হাতে উইকেট না পেলেও আজ সকালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিং-ই করেছেন সাকিব আল হাসান। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়েছেন বাঁহাতি স্পিনার। সাকিবের পাশাপাশি সতীর্থদের আঁটসাঁট বোলিংয়ে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান তোলে গায়ানা।

টি-টোয়েন্টি বিবেচনায় আহামরি বড় সংগ্রহ না। কিন্তু এ রান তাড়া করতে নেমে বিপদে পড়ে দুবাই ক্যাপিটালস। ৩৬ রানে ৩ উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন সাকিব। কিন্তু দলের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পারেননি। উল্টো দলের বিপদ বাড়িয়ে মঈন আলীর বলে বোল্ড হয়েছেন ৫ বলে ৪ রান করা সাকিব।

বাংলাদেশি অলরাউন্ডারের নিষ্প্রভ দিনে শুরুর এ ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দুবাই ক্যাপিটালস। ধুঁকে ধুঁকে ইনিংসের ১৫.৪ ওভার পর্যন্ত টিকে থাকতে পেরেছে দলটি। সব উইকেট হারানোর আগে স্কোরবোর্ডে তুলতে পেরেছে ৮১ রান। তাতে ৫৭ রানের বড় হার সঙ্গী হয়েছে দুবাইয়ের।

গ্লোবাল সুপার লিগে এ নিয়ে টানা দুই ম্যাচে মলিন দিন দেখলেন সাকিব। দুটিতেই হেরেছে তাঁর দল দুবাই। অথচ এ টুর্নামেন্টে সাকিবের শুরুটা হয়েছিল দুর্দান্ত। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিকসের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রান করার পর বল হাতে মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে দুবাই ক্যাপিটালস ম্যাচটা জিতেছিল ২২ রানে।

২৪ ঘণ্টার ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার। গত শুক্রবার হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন সাকিব। ১০ বলে ৭ রান করে আউট হয়েছেন। পরে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। তাঁর দল ম্যাচটা হারে ৭ উইকেটে। সেদিনের মতো আজও একই পরিণতি দেখেছে দুবাই।

অথচ সাকিব-কাইস আহমেদ-কালিম সানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তেমন সুবিধা করতে পারেনি গায়ানা। পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে ৪২ রান তোলে দলটি। সপ্তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে যান সাকিব। ওই ওভারে ৫ রান দেন বাঁহাতি স্পিনার। একই স্পেলে টানা ৪ ওভার শেষ করে শেষ পর্যন্ত উইকেটশূন্যই থাকেন সাকিব।

প্রথম ওভারে ৫ রান দেওয়ার পরের ওভারে ১ ছক্কায় ৯ রান হজম করেন সাকিব। তবে পরের দুই ওভারে ঘুরে দাঁড়িয়ে দেন মাত্র ৭ রান।

বল হাতে কিপটে হলেও ব্যাট হাতে সুবিধা আর করতে পারলেন না। মঈন আলীর ফুল লেংথ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি। মঈনের বল ভেঙে দেয় সাকিবের স্টাম্প।

সাকিবের মতো তাঁর সতীর্থরাও উইকেটে গিয়েছেন আর ফিরেছেন। দুবাইয়ের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংসটি খেলেছেন নিরোশান ডিকওয়েলা। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু সেদিকুল্লাহ আতাল (২৫) ও কাইস আহমেদ (১০)।

দুবাইকে ধসিয়ে দেওয়ার পথে বল হাতে সবচেয়ে কার্যকরী ছিলেন ইমরান তাহির। সাউথ আফ্রিকান স্পিনার মাত্র ১২ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া গুডাকেশ মোতি, রোমারিও শেফার্ড দুটি করে এবং ডোয়াইন প্রিটোরিয়াস ও মঈন আলী একটি করে উইকেট নিয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দিল্লিতে সংঘর্ষ : আহত ১১৮ পুলিশ, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা