খেলা

বাংলাদেশ সিরিজে ডাক পেয়েই বিশ্বরেকর্ড গড়লেন সাহিবজাদা

ক্রীড়া ডেস্ক

একটা বিশ্বরেকর্ড করে ফেলেছিলেন আগেই। সেই সুবাদেই ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সাহিবজাদা ফারহান বোধকরি এমন এক দিনকেই বেছে নিয়েছিলেন আরেকটা বিশ্বরেকর্ড করবেন বলে। পিএসএলের প্রথম কোয়ালিফায়ারে তার দল ইসলামাবাদ যখন ধুঁকছে, তখন তিনি খেললেন দারুণ এক ইনিংস।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে গত বুধবারের ১ম কোয়ালিফায়ারে ইসলামাবাদের টার্গেট ছিল ২১০ রানের। বড় স্কোর তাড়া করতে গিয়ে দলকে ১০ ওভারেই ১০০ রানের পুঁজি এনে দেন সাহিবজাদা ফারহান। নিজে করেছেন ৩৫ বলে ৫২ রান। আর সেটাই তাকে নিয়ে বিশ্বরেকর্ডের কাছে।

এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে কম ইনিংসে ১০০০ টি-টোয়েন্টি রানের বিশ্বরেকর্ড সাহিবজাদা ফারহানের। ২০২৫ সালে এসে মাত্র ১৮ ইনিংসেই হাজার রান পূরণ করেছেন পাকিস্তানি এই ব্যাটার। বিশ্বরেকর্ডটা অবশ্য ভাগ করে নিতে হচ্ছে সাহিবজাদাকে। তবে যার সঙ্গে ভাগ করছেন, তার নামটাও ক্রিকেটে কিংবদন্তির পর্যায়েই। ২০১৬ সালে নিজের ফর্মের চূড়ায় দাঁড়িয়ে ১৮ ইনিংসেই টি-টোয়েন্টিতে ১ হাজার রান করেছিলেন বিরাট কোহলি।

টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বছরে দ্রুততম হাজার রান :

১৮ ইনিংস - বিরাট কোহলি (২০১৬ )
১৮ ইনিংস - সাহিবজাদা ফারহান (২০২৫)
২০ ইনিংস - মোহাম্মদ রিজওয়ান (২০২১)

অবশ্য, বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে সাহিবজাদা নিজের দলকে জেতাতে পারেননি। কোয়েটার দেয়া ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ইসলামাবাদ অলআউট হয়েছে ১৭৯ রানে। ৩০ রানে হারের পর তারা এখন অপেক্ষা করছে ২য় কোয়ালিফায়ার খেলার জন্যে। করাচি এবং লাহোরের আজকের ম্যাচের বিজয়ী দল হবে তাদের প্রতিপক্ষ। আর গতকাল জেতার পর কোয়েটা সরাসরি চলে গেছে ফাইনালে।

এর আগে গত ১৫ এপ্রিল এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলেন সাহিবজাদা ফারহান। মাত্র ৯ ইনিংসের ব্যবধানেই ৪টি টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন তিনি। যে রেকর্ডে নাম আছে ক্রিস গেইল, বিরাট কোহলি, জশ বাটলার, শুভমান গিলদেরও। তবে সাহিবজাদা ৪র্থ সেঞ্চুরি তুলে নেন বাকিদের তুলনায় অনেক কম ম্যাচ খেলেই।

এবারের পিএসএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান। ১১ ম্যাচে তার রান ৪৪৬। সামনেই বাংলাদেশ সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। আগুন ঝরানো ফর্মে থাকা এই ব্যাটারকে বাংলাদেশের বোলিং বিভাগ কীভাবে সামাল দেয়, সেটাও দেখার বিষয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা