ছবি: সংগৃহীত
জাতীয়

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলো হাদির মরদেহ

আমার বাঙলা ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে তার মরদেহ সেখানে পৌঁছানো হয়।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাদির মরদেহ স্থানান্তর করা হয়। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।

ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে হাদির মরদেহ গোসল করানো হবে। এরপর আনুষ্ঠানিকতা শেষ করে তার মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হবে।

এদিকে, তার মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হচ্ছে। শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

পাতারটেকের সেই ‘নাটকীয় অভিযান’: ট্রাইব্যুনালে সাবেক ডিবি প্রধান হারুনসহ ১০ জন

গাজীপুরের পাতারটেকে ২০১৬ সালে সংঘটিত আলোচিত ‘জঙ্গি নাটক ’ ঘটনায় এ...

বাংলাদেশের সঙ্গে সংহতি পাকিস্তানের নাটকের চেয়ে এটি বেশি কিছু নয়

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধ...

নির্বাচনে অংশ নিতে পারবেন  চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো ব...

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৮টি মোবাইল উদ্ধার

মৌলভীবাজারে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে বিমান বাহি...

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা