ছবি: সংগৃহীত
জাতীয়

হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

আমার বাঙলা ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ শনিবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) সরকারি ও বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন, স্বায়ত্তশাসিত সংস্থা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।

ভাষণে তিনি আত্মার হাদির মাগফিরাত কামনা করে বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা এই সংগ্রামী নেতাকে যেন আল্লাহ তায়ালা শহীদের মর্যাদা দান করেন। তিনি আরও বলেন, ওসমান হাদির অকাল প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়

আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

স্বাধীনতার পক্ষের ইতিহাস বিকৃত করা চলবে না: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহ...

কুষ্টিয়া পলিটেকনিক শিক্ষার্থীরা ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবে...

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মৌলভীবাজারে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির চূড়ান্...

র‍্যাবের  নতুন নাম স্পেশাল ইন্টারভেশন ফোর্স, শিগগিরই আদেশ জারি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নি...

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল, ফল প্রকাশে স্থগিতাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী আসন্ন নির্বাচনে অংশ নিতে পারব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা