ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশিদের মন্দ বলা হচ্ছে কেন: মহুয়া মৈত্র

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সংসদ সদস্য মহুয়া মৈত্র ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ করে বলেন, ‘এই প্রথম কোনো সরকার দেখছি, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করছে।’

মহুয়া মৈত্র বলেন, ‘পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ-আমাদের ভাষা এক, মানুষ এক। একসময় আমরা অবিভক্ত বাংলা ছিলাম। কিন্তু ১৯৭১ বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়।

এই বাংলাদেশই শুধু আমাদের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ছিল। আমরা আজীবন এই অঞ্চলেই আছি। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রথম সরকার দেখলাম, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করে দিচ্ছে। ভারতের প্রত্যেকটা বিজেপি নেতা এমন মনোভাব দেখাচ্ছেন যে, বাংলাদেশের মানুষ সবাইই নাকি বদ প্রকৃতির, সবাইই নাকি অসভ্য।

কই! আমরা তো কোনো দিনও এটা দেখিনি।’
তিনি আরো বলেন, ‘ওরা (বিজেপি) বারবার বলে যাচ্ছে অনুপ্রবেশকারী! অনুপ্রবেশকারী! অনুপ্রবেশকারী! আমাদের কথাটা খুবই সহজ-ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে পাঁচটি বাহিনী এবং সরাসরিভাবে তা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সুতরাং অনুপ্রবেশ হলে তার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর।’

গত ২৬ আগস্ট রাজ্যটির নদীয়া জেলার কৃষ্ণনগরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এরকম মন্তব্য করেন।

মহুয়ার সেসব বক্তব্য ভাইরাল হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা