ছবি: সংগৃহীত
বিনোদন
আইয়ুব বাচ্চু

রুপালি গিটার ছেড়ে যাওয়ার ৭ বছর

বিনোদন ডেস্ক

‘রুপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে; বহুদূরে’- সেই সুর-কণ্ঠ এখনও যেন কানে বাজে! বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রয়াণের সাত বছর হলো আজ (১৮ অক্টোবর)। ২০১৮ সালে আজকের এই দিনে সত্যিই রূপ নেয় সেই গানের কথা; রুপালি গিটারের জাদুকর পাড়ি জমান এক অচেনা দূরত্বে।

সেদিন ভোরবেলা, দেশের আবহাওয়ায় নেমে এসেছিল একরাশ নিস্তব্ধতা। খবরটা ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় সংগীতপ্রেমীরা। ‘আইয়ুব বাচ্চু আর নেই’- যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না। অফিস, ক্যাম্পাস, কিংবা চায়ের দোকান- সবখানেই ঘুরে বেড়াচ্ছিল একই কথা।

দেশজুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া; সামাজিক মাধ্যমে প্রকাশ পায় কোটি ভক্তের ভালোবাসা আর অশ্রু। হাসপাতাল থেকে চট্টগ্রাম পর্যন্ত মানুষ ছুটে যায় শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে। এমন দৃশ্য, এমন শোক; যা দেশের ব্যান্ড ইতিহাসে হয়তো আগে দেখা যায়নি।

মাত্র ৫৬ বছরেই থেমে যায় তার জীবন, কিন্তু থেমে যায়নি তার সৃষ্টি। রেখে গেছেন ‘সেই তুমি’, ‘এক আকাশে তারা’, ‘ফেরারি মন’, ‘আমি বারো মাস’, ‘রুপালি গিটার’-এর মতো অসংখ্য কালজয়ী গান। প্রতিটি গানেই যেন নতুন করে বেঁচে ওঠেন তিনি।

আজ, সেই দিনটিতে আবারও স্মরণে ফিরে আসে বাংলাদেশের ব্যান্ড সংগীতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র; সামাজিক মাধ্যমে ভক্তরা তাকে স্মরণ করছেন শ্রদ্ধাভরে। আইয়ুব বাচ্চু নেই, কিন্তু এখনও সেই তার মায়া ভরা কণ্ঠ ও গিটারের ঝংকার ভুলতে পারছেন না তার অনুরাগীরা। জানা গেছে, আজকের দিনটি পারিবারিকভাবে আইয়ুব বাচ্চুর পরিবার তাকে স্মরণ করবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর করে না: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

ন্যাটো থেকে বেরিয়ে যাবার ইঙ্গিত ট্রাম্পের

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা...

হামের টিকা রোববার থেকে

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী রোববার থেক...

ওসির হস্তক্ষেপে সংসার রক্ষা নিঝুমের

ফেনীর দাগনভুঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের মানবি...

৫০ কোটি টাকা ঘুষ অফারকারীর নাম জানতে এমপিকে লীগ্যাল নোটিশ

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছ...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

সোনারগাঁয়ে অধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ।  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বি...

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা