ছবি: সংগৃহীত
রাজনীতি

চকরিয়া–পেকুয়া আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন জমা

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজার–১ (চকরিয়া ও পেকুয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


চকরিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন বিএনপির আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের আবদুল্লাহ আল ফারুক ও গণঅধিকার পরিষদের আবদুল কাদের। কক্সবাজার রিটার্নিং অফিসে মনোনয়ন জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম।

আজ রোববার বিকেলে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক চকরিয়া ও পেকুয়া—উভয় উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে তার নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন।

এদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী আবদুল কাদের আজ বিকেল ৪টা ২০ মিনিটে চকরিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্রগুলো আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জনগণে...

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকা...

নজরুল বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টকে কল করায় শিক্ষার্থীর সিট বাতিলের হুমকি

অফিস সময়ের বাইরে আমাকে ফোন করা যাবে না।” অসুস্থ এক শিক্ষার্থীকে হাসপাতা...

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন উদ্যোগ  

স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে একটি বিস্তৃত নতুন নির্দেশি...

দক্ষিণ লেবাননেও ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিম...

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৬ জন নিহত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ‘অবৈধ আগ্রাসন’...

আওয়ামী লীগের সাবেক এমপি শাহ আলম কারাগারে

পিরোজপুর-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ...

যুক্তরাষ্ট্র ইরানে গুণ্ডামি চালাচ্ছে: উত্তর কোরিয়া

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ‘অবৈধ আগ্রাসন’...

খামেনির মৃত্যুকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বললেন পুতিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা