ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি এই নির্বাচনে একা হয়ে পড়েছে: ডা. তাহের

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. নুরুল আমিনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন ডা. তাহের। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, এই নির্বাচন তিনটি দিক থেকে ব্যতিক্রম। প্রথমত, এ নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। দ্বিতীয়ত, এ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তৃতীয়ত, যারা রাইটিস্ট এবং ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, তারা সবাই আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি।

তিনি আরও বলেন, একদিকে রয়েছে দুই-একটি দল ও কিছু মানুষ, অপরদিকে রয়েছে সারা বাংলাদেশ। ফলে একটি ঐতিহাসিক ও ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা বলেছিল নির্বাচন হবে না, তাদের ষড়যন্ত্র প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আশা প্রকাশ করে বলেন, নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

ডা. তাহের আরও বলেন, শেখ হাসিনা পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যারা লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিতে জড়িত ছিল, জনগণ তাদের আর দেখতে চায় না। এদেশের মানুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। তিনি আশা করেন, এবারের নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা