ছবি: সংগৃহীত
রাজনীতি

কক্সবাজার-১ আসনে মনোনয়ন জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম ব্যুরো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে তিনি চকরিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ হাতে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার।

এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে আকাশপথে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান সালাহউদ্দিন আহমদ। পরে কক্সবাজার থেকে সরাসরি চকরিয়ায় এসে দুপুরের পর মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে বিকাল ৫টা থেকে পেকুয়া উপজেলার সিকদারপাড়ায় নিজ বাসভবন ‘সাঈদ ম্যানশন’-এ অবস্থান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা