সংগৃহীত
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন ভাইয়ের

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলা রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সোনারবাংলা এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহতরা হলেন— মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) এবং ৮ বছরের শিশু মো. নাদিম (৮)। তারা সকলে পাশ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস সোনারবাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই মারা যান। স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা মোটরসাইকেলে পাথরঘাটার কেরাতপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিন বছর আগে তাদের আরো এক ভাই পানিতে ডুবে মারা যান। নিহতদের মধ্যে বড় ভাই শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করতেন। এ ছাড়া ছোট দুই ভাই শান্ত ও নাদিম পড়াশোনা করতো। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করলেও বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা তিনজন আপন ভাই এবং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার বাসিন্দা। এ বিষয়ে প্রাথমিক তদন্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা