সারাদেশ

নিজ ঘরে স্ত্রীর গলা কাটা লাশ, রশিতে ঝুলছেন স্বামী

বরগুনা প্রতিনিধি

বরগুনায় নিজ ঘর থেকে স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমার (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মোল্লাবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত স্বপন মোল্লা ওই গ্রামের খালেক মোল্লার ছেলে। তার স্ত্রী আকলিমা বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের আব্বাস মৃধার মেয়ে।
এ সময় ঘরের ভেতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের দুই মেয়ে সাদিয়া (৬) এবং আফসানাকে (১)।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, স্বপন মোল্লা স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে একই ঘরে থাকতেন। রবিবার সকালে পাঁচ বছরের সাদিয়া ঘর থেকে বের হয়ে ফুপু রাজিয়াকে জানায়, মা কথা বলে না। এরপর রাজিয়া ঘরে ঢুকে দেখেন, স্বপন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন আর আকলিমা গলা কাটা অবস্থায় পড়ে আছেন।

তার চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে এবং বাড়িটি ঘিরে ফেলে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম বলেন, ভোরে ঘুম থেকে উঠে অজু করতে নামলে হঠাৎ স্বপনের বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, ‘আম্মি মোগো ঘরে চলেন, মা কথা বলে না।

আব্বাকেও দেখি না।’ তখন আমি ঘরে গিয়ে দেখি, আকলিমার গলা কাটা রক্তমাখা লাশ মেঝেতে পড়ে আছে। স্বপনকে খুঁজতে গিয়ে দেখি, তার বিছানার ওপর মোবাইল পড়ে আছে, আর ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বপনের মরদেহ ঝুলছে।
নিহত স্বপনের বড় ভাই কবির মোল্লা বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। তবে স্বপন ও আকলিমার মধ্যে প্রায়ই সংসার নিয়ে ঝগড়া হতো।
বিশেষ করে স্বপন নিয়মিত কাজ না করায় তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত।

নিহত আকলিমার বাবা মো. আব্বাস জানান, ফজরের সময় তাকে মেয়ের বাড়িতে আসতে বলা হয়। বাড়িতে গিয়ে তিনি রক্তমাখা অবস্থায় মেয়ের মৃতদেহ দেখেন। তিনি বলেন, নিজেদের মধ্যে ঝগড়া থেকে ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো কারণ আছে তা স্পষ্ট নয়।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম চালাচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা