ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজধানীর মিরপুরের পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর মিরপুরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি সিটি করপোরেশন মার্কেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাকে অন্তত দুই দিন আগে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত যুবকের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে জখম পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুরের প্যারিস রোড এলাকায় অবস্থিত ছয়তলা ওই মার্কেটটি এক দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দুর্গন্ধ পেয়ে অনুসন্ধান করে মার্কেটের নিচতলায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা।

এক প্রত্যক্ষদর্শী জানান, মরদেহটি দেখতে পেয়ে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর সহায়তায় তল্লাশি চালায়। পরে যৌথভাবে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত যুবকের নাম সুমন। তিনি মিরপুর এলাকার একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। চলতি মাসের ১২ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান জানান, সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য জানা যাবে।

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জানান, সুমনের সঙ্গে কারও শত্রুতা বা বিরোধ ছিল বলে তারা জানেন না। পরিবারের এক সদস্য বলেন, নিখোঁজ হওয়ার রাতে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ভোরের দিকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সুমন ছিলেন শান্ত ও নিরীহ স্বভাবের মানুষ।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত ওই মার্কেটটিকে কেন্দ্র করে আগেও একাধিক অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ভবনটি সংস্কার অথবা সম্পূর্ণ ভেঙে ফেলার উদ্যোগ নিতে হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চরের পথে ঘোড়ার জাহাজ,  চরের মানুষের নিরব সংগ্রাম

‎ভোরের কুয়াশা তখনও কাটেনি। তিস্তার বিস্তীর্ণ বালুচরের ওপর দিয়ে একটি ঘোড...

কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি অফিসে ককটেল আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ...

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর...

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর...

গরম আর শুধু গরম নয়, এটি এক নীরব জাতীয় বিপর্যয়

মোঃ শামীম মিয়া: বাংলাদেশের সামনে জলবায়ুর ভয়ংকর ভবিষ্যৎ জ্যৈষ্ঠের গরম বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা