মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘গ্রেটার সিলেট ডেভলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’ এর ঈদ স্মাইল প্রজেক্টের উদ্যোগে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭মার্চ) দুপুরে শহরতলীর জামিয়া হাসানিয়া সুনগইড় (খাঁসগাও) মাদ্রাসা প্রাঙ্গনে ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইউকে’র জিএসসি কভেন্ট্রি শাখার চেয়ারপার্সন মো. আব্দুল হান্নানের অনুদানে বিভিন্ন আইটেমের খাদ্য সামগ্রী (ফুড প্যাক) বিতরণ অনুষ্ঠানে জামিয়া হাসানিয়া মাদ্রাসার সভাপতি মো. আব্দুছ সালাম (ছালিক মিয়ার) সভাপতিত্বে এবং দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ও জিএসসি ইউকে’র মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডা: ছাদিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল জামে মসজিদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান ও ৭১ টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ।

অনুষ্ঠান শুরুর আগে মোনাজাত পরিচালনা করেন- হাসানিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুছ সালাম, তার আগে কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মাও. মাহমুদুল হাসান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা