ছবি-সংগৃহীত
বাণিজ্য

বাজারে মাছের দামে আগুন, ডিমের হালি ৫০

নিজস্ব প্রতিবেদক: বাজারে মাছের দাম বাড়ার পাশাপাশি ডিমের দামও রয়েছে ঊর্ধ্বমুখী। ফলে সাধারণ মানুষের আমিষের চাহিদার অন্যতম উৎস মাছ ও ডিমের দামে স্বস্তি নেই। অতিরিক্ত দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজার কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, পাঙ্গাস ছাড়া অন্যান্য মাছের দাম বেশি।

এ সময় বাজারে দেশি রুই বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। এছাড়া চাষের রুই ৩৫০ টাকা, ইলিশ প্রতি কেজি ১৮০০ টাকা, ট্যাংরা ১২০০ টাকা, বোয়াল ১৩০০ টাকা, দেশি শিং ১০০০ টাকা, চাষের শিং ৪০০ থেকে ৫০০ টাকা, কাচকি ৭০০ টাকা, পাবদা ৬০০ টাকা, বাইলা ১০০০ টাকা, রূপচাঁদা ১১০০ টাকা এবং মলা মাছ ৬০০ টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। গরিবের মাছ পাঙ্গাসও কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

দাম বেশি থাকার বিষয়ে বিক্রেতা মনির আলী জানান, এখানে বেশিরভাগই মাছ ভালো মানের ও দেশী জাতের। তাই দামটা বেশি। যে আড়ত থেকে মাছ আনা হয়, সেখানে দাম বেশি। তাছাড়া আগের চেয়ে সাপ্লাই কিছুটা কমেছে। তবে আমাদের এখানে বেশিরভাগ মাছই ভালো মানের ও দেশি জাতের।

এদিকে অতিরিক্ত দামে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

বড় মগবাজার এলাকার বাসিন্দা অমিত হাসান বলেন, মাছের দাম দেখে ভড়কে গিয়েছি। এই দামে মাছ কিনলে তো বাকি মাস চলতে পারব না।

এ সময় ক্রেতা সৈয়দ আফসার জানান, এসেছিলাম একটু বেশি করে মাছ কিনতে। তবে যে দাম, হয়তো বাজেটের অর্ধেক কিনতে হবে।

মাছের পাশাপাশি ডিমের দামও বাড়তির দিকে রয়েছে। আজ বাজারে ফার্মের ডিম ডজন প্রতি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি ডিম ১৮০ টাকা, হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ২১০ টাকায়।

এ দিন মাংসের বাজারে দেখা যায়, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগি ৩১০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এছাড়া গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ৯৫০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস বিক্রেতা জাকির মোল্লা জানান, মাংসের দাম আগের মতোই আছে। অন্যান্য দিন কম বিক্রি হলেও শুক্রবারে একটু বেশি বিক্রি হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা