বাণিজ্য

চলতি অর্থবছরের প্রথম ২ মাসে রপ্তানি আয় বেড়েছে 

বাণিজ্য ডেস্ক: চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশ ৯৩৭ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের সমমূল্যের পণ্য বিদেশে রপ্তানি করেছে যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৯.১২ শতাংশ বেশি।

গতকাল (সোমবার ৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট সময়ে যে রপ্তানি আয় পাওয়া গেছে, তা ২ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। এ সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯৩৫ কোটি ডলার।

বরাবরের মতো আলোচ্য সময়েও সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে তৈরি পোশাক থেকে। এ সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৭৯৯ কোটি ৮৫ লাখ ডলারের, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ১২.৪৬ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম ২ মাসে পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৭৮৮ কোটি ৩৮ লাখ ডলার।

জুলাই-আগস্ট সময়ে নীট পোশাক পণ্য রপ্তানি হয়েছে ৪৫৮ কোটি ২২ লাখ ডলারের, যা গতবছরের একই সময়ের তুলনায় ১৭.০২ শতাংশ বেশি। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ৩৬১ কোটি ৬৩ লাখ ডলার, যা এর আগের বছরের প্রথম ২ মাসের তুলনায় ৬.৮৬ শতাংশ বেশি।

আলোচ্য সময়ে প্রধান প্রধান রপ্তানি পণ্যের মধ্যে প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় বাড়লেও অন্যান্য পণ্য যেমন কৃষিজাতপণ্য ও মাছ, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য এবং হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি আয় গতবছরের তুলনায় পিছিয়ে আছে। এ সময়ে ৩ কোটি ৫১ লাখ ডলারের প্লাস্টিক পণ্য, ১৭ কোটি ৪৪ লাখ ডলারের কৃষিজাত পণ্য, ৬ কোটি ১০ লাখ ডলারের হিমায়িত মাছ, ১৪ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য এবং ১২ কোটি ৫১ লাখ ডলারের হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে।

এদিকে, চলতি বছরের দ্বিতীয় মাস আগস্টে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৭৮ কোটি ২১ লাখ ডলার, যা এর আগের বছরের একই মাসের তুলনায় ৩.৮০ শতাংশ বেশি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়ন ও উত্তরণ প্রক্রিয়া যাতে টেকসই ও নির্বিঘ্...

দেশে ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর)

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। প্রত্যেক মুসলমানের জন্য ওয়াক্ত মত...

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা