বাণিজ্য

মোবাইল অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকা পাবেন শিক্ষকরা: সচিব ফরিদ আহাম্মদ 

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, আর্থিকভাবে দৈন্য ও দৈবদুর্বিপাকে পড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন থেকে ঘরে বসেই মোবাইল ফোন অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকা পাবেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়ে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন পাসের মাধ্যমে শিক্ষকদের মোবাইল অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল, ২০২৩’ পাস হয়। এর আগে আইনটি পাস হয়।

তিনি আরও বলেন, গত পরশু জাতীয় সংসদে আমাদের মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন পাস হয়েছে। এতে আমাদের দেশের ৪ লাখ ৬২ হাজার শিক্ষকের জন্য গত ৭ থেকে ৮ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ কোটি টাকা দিয়েছেন। কিন্তু আইন না থাকার কারণে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিক্ষকদের আর্থিক দৈন্য ও দৈব-দুর্বিপাকে সহায়তা করতে পারি না।

আইনটি পাস হওয়াকে যুগান্তকারী উল্লেখ করে সচিব বলেন, আমরা পরিকল্পনা করেছি, সেপ্টেম্বরের মধ্যেই মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে গ্রামে বসে শিক্ষকরা আবেদন করতে পারবেন। মোবাইল এসএমএসের মাধ্যমে আর্থিক সহায়তার ন্যূনতম পাঁচ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমি মনে করি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে দারুণভাবে উপকৃত হবেন।

পাস হওয়া বিলে বলা হয়েছে, চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হলে তার নাবালক সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিক্ষার ব্যয় বহন করা হবে। এ ছাড়া প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনে খরচ দেয়া হবে।

বিলে আরও বলা হয়েছে, চিকিৎসা খরচসহ কিছু আর্থিক সুবিধা পাবেন শিক্ষকেরা। শিক্ষকদের একটি নির্দিষ্ট পরিমাণ ট্রাস্ট ফান্ডে জমা দিতে হবে এবং তা বিধির মাধ্যমে নির্ধারিত হবে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা