সংগৃহীত
জাতীয়

হজে ১৫ বছরের নিচে যেতে বারণ, কী বলছে ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

সৌদি সরকারের বরাত দিয়ে গত ১২ মার্চ ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ১৫ বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। এদিকে হজ মৌসুমের মাঝামাঝি সময় এসে হঠাৎ এমন সিদ্ধান্তের অনেকেই বিপাকে পড়েছেন।

কারণে অনেকেই ১৫ বছরের নিচের সন্তানসহ চলতি পবিত্র হজ পালনের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন। এমন পরিস্থিতি সেটি সমাধানের জন্য নতুন করে কেউ যদি হজে যেতে না চান তাহলে তার পরিবর্তে অন্যকাউকে প্রতিস্থাপন করা যাবে। আর না পাওয়া গেলে তার জমা দেওয়া টাকা ফেরত দিতে হজ এজেন্সিকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) ধর্ম মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধিত শিশু হজযাত্রী ও তাদের সফরসঙ্গী পিতা-মাতা বা অভিভাবক কেউ হজে যেতে অপারগ হলে তার পরিবর্তে সমসংখ্যক হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। প্রতিস্থাপনের জন্য কোনো হজযাত্রী পাওয়া না গেলে সেক্ষেত্রে শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে তার পিতা-মাতা বা অভিভাবকের নিবন্ধন বাবদ নেওয়া সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। কেউ যদি দুটি অপশনের যেকোনো একটি নিতে চায় তাকে সেটি দেওয়ার জন্য বেসরকারি হজ এজেন্সি স্বত্বাধিকারীদেরকে নির্দেশ দেওয়া হয়।

গত ১২ মার্চ এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, ১৫ বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সৌদি আরব হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা ফলো করতে হবে।

১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।

উপসচিব মামুন আল ফারুক বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের ফলো করতে হয়। ১৫ বছরের উপরে কেউ যদি হজে যেতে চায় তাকে অবশ্যই প্রাক নিবন্ধন, নিবন্ধন করে যেতে হবে। তার নিচে যাওয়ার সুযোগ থাকছে না। ফলে কেউ যদি হজে যেতে না চায় তার টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা