ছবি: সংগৃহীত
সারাদেশ

নির্বাচনী মাঠে মৌলভীবাজার-২ আসনের প্রচারণা জোরদার

মৌলভীবাজার প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগামি প্রস্তুতির অংশ হিসেবে মৌলভীবাজার-২ আসনের নির্বাচনী মাঠ জমে উঠেছে। কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে চা-বাগান অধ্যুষিত এলাকা এবং নতুন ভোটারদের সমর্থন পেতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জোর প্রচারণায় নেমেছেন। মোট আটজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মৌলভীবাজার জেলার চারটি আসনের মধ্যে মৌলভীবাজার-২ আসনে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। বিশেষ করে চা-শ্রমিক ভোটার এবং তরুণ প্রজন্মের ভোট এবার ফলাফলের নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা ভোট চাইতে মাঠে নেমেছেন। বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু পেয়েছেন ধানের শীষ প্রতীক। জেলা জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক।

স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান পেয়েছেন ফুটবল প্রতীক। অন্য স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কুদ্দুস পেয়েছেন হাতপাখা প্রতীক। জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল মালিক পেয়েছেন লাঙ্গল প্রতীক। বাসদ (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন কাঁচি প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ঘোড়া প্রতীক।

২০২৪ সালের ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তরুণ ভোটাররা বিশেষভাবে রাজনৈতিক সচেতন হয়েছেন। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও সুশাসনের প্রশ্নে তারা আগের তুলনায় অনেকাংশে সক্রিয়।

প্রার্থীরা বিশেষভাবে চা-বাগান এলাকায় মনোযোগ দিচ্ছেন। চা-শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, আবাসন ও জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন। পাশাপাশি তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে উঠান বৈঠক এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা জোরদার করা হয়েছে।

লংলা, হিংগাজিয়া, লুয়াইউনি ও গাজীপুর চা-বাগানের স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচন কেবল প্রতীকের লড়াই নয়; বরং বিশ্বাসযোগ্য নেতৃত্ব এবং বাস্তবভিত্তিক পরিকল্পনাই তাদের ভোটের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে।

কুলাউড়া উপজেলা বিএনপির প্রাক্তন প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বাছিত বাচ্চু বলেন, “সব চা-বাগানে আমাদের ধানের শীষ প্রার্থী মো. শওকতুল ইসলাম শকুর প্রচারণা জোরদার চলছে। চা-শ্রমিকরা অত্যন্ত সচেতন। আওয়ামী লীগ না থাকায় তারা বিএনপিকেই বেছে নেবেন—এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।”

স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান বলেন, “কুলাউড়া আমার ভালোবাসার জায়গা। জনগণের অধিকার ও উন্নয়নের জন্য আমি অতীতে সংসদ সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এবারের নির্বাচনে কুলাউড়া-২ আসনের সার্বিক উন্নয়ন, ন্যায্যতা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরতে আপনার সমর্থন প্রত্যাশা করছি। চা-শ্রমিকদের ন্যায্য মজুরি, মানসম্মত চিকিৎসা ও শিক্ষার অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ বিষয়গুলোর ওপর আমি নির্বাচনী প্রচারণায় বিশেষ গুরুত্ব দিচ্ছি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা