ছবি: সংগৃহীত
সারাদেশ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ফেরি থেকে পাঁচ যানবাহন নদীতে, নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট দিয়ে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে এবং এখনো একজন নিখোঁজ রয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ফতুল্লার বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি নদীর পূর্ব প্রান্তের নরসিংপুর ঘাটে যাওয়ার সময় মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ফেরিটি নদীর মধ্যবর্তী স্থানে পৌঁছালে ফেরিতে অবস্থানরত একটি ট্রাক চালকের অসাবধানতার কারণে পিছন দিক থেকে দুটি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি রিকশাভ্যান ও একটি মোটরসাইলকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকসহ সবকটি যানবাহন নদীতে পড়ে যায়।

পরে মোটরসাইকেল আরোহী মো. রফিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে নৌ পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মো. স্বাধীন ও মাসুদ রানা নামের আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা