ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী উপকমিটিতে চট্টগ্রামের এড. পারভেজ

চট্টগ্রাম ব্যুরো:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটি'র "আইনজীবী বিষয়ক উপ- কমিটি"তে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও হাজী জরিফ আলী লিগ্যাল এইড এবং পথশিশু কল্যাণ পরিষদের চেয়ারম্যান এডভোকেট জালাল উদ্দিন পারভেজ।

গত ২৫ জানুয়ারি বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাক সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং দলের মনোনীত ও সমর্থিত প্রার্থীদের বিজয়ী করা লক্ষ্যে বিএনপির গঠিত "কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি'র" কার্যক্রমকে আরো গতিশীল কার্যকর করার উদ্দেশ্যে কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সজল কে টিম প্রধান করে ১১ জনের আইনজীবী বিষয়ক উপ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উপ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রাজশাহীর ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, খুলনার এডভোকেট শেখ জুলফিকার আলম শিমুল, ময়মনসিংহে এডভোকেট রোকনউজ্জামান সুজা, কুমিল্লার ব্যারিস্টার একরামুল হক মজুমদার, ফরিদপুরের এডভোকেট রোকন উদ্দিন, রংপুরের ব্যারিস্টার রবিউল আলম সৈকত, বরিশালের এডভোকেট রাশেদুল হাসান সুমন, সিলেটের এডভোকেট এজাজ উদ্দিন ও ঢাকার এডভোকেট মিজানুর রহমান টিটু।

দলীয় সূত্র জানায়, আইন পেশায় অভিজ্ঞ ও পরিচিত আইনজীবীদের সমন্বয়ে এই উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তাঁরা জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পাওয়া এডভোকেট জালাল উদ্দিন পারভেজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) এর “প্যানেল আইনজীবী” হিসাবে নিয়োজিত আছেন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন এসেসমেন্ট রিভিউ বোর্ডের সাবেক সদস্য ছিলেন তিনি।

উপ কমিটির সদস্য এডভোকেট জালাল উদ্দিন পারভেজ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য। তিনি উত্তর জেলা আইনজীবী পরিষদ, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এবং ভয়েস ফর চট্টগ্রাম (ভি এফ সি) এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি নারী ও শিশু অধিকার ফোরাম, চট্টগ্রাম মহানগর এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা