ছবি: সংগৃহীত
রাজনীতি

শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনি প্রচারণা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের তিন জেলা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সফরকালে তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীতে দলীয় প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সূত্র জানিয়েছে, নিরাপত্তা বিবেচনা ও সময় সাশ্রয়ের লক্ষ্যে এবারের সফরে সড়কপথের পরিবর্তে হেলিকপ্টারে যাতায়াত করবেন তারেক রহমান।

যদিও সফরের দিন চূড়ান্ত করা হয়েছে, তবে এখনো বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়নি। বিএনপির নেতারা জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির ওপর ভিত্তি করে সফরের নির্দিষ্ট সময় ও কর্মসূচি জানানো হবে।

এই সফরে তারেক রহমান বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থীর নির্বাচনি প্রচারণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সফরকালে তারেক রহমান কিছু ব্যক্তিগত ও পারিবারিক কর্মসূচিতেও অংশ নেবেন। তিনি তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।

নির্বাচনি সময়ের মধ্যে তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফরকে কেন্দ্র করে দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ

স্বামীহারা জুলেখা আক্তারের কাছে একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, নতুন কর...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

অনিশ্চত নারায়ণগঞ্জ মেডিক্যাল কলেজ, প্রজ্ঞাপনেই সীমাবদ্ধ। 

প্রজ্ঞাপন জারী হয়েছে প্রায় পাঁচ বছর আগে। প্রস্তাবিত নারায়ণগঞ্জ মেডিক্যাল ক...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

কড়া নিরাপত্তার মধ্যেও নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন!

ফরিদপুরে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে...

অনিশ্চত নারায়ণগঞ্জ মেডিক্যাল কলেজ, প্রজ্ঞাপনেই সীমাবদ্ধ। 

প্রজ্ঞাপন জারী হয়েছে প্রায় পাঁচ বছর আগে। প্রস্তাবিত নারায়ণগঞ্জ মেডিক্যাল ক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ...

বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সব ধরনের বৈষম্য দূর করে কারিগর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা