ছবি: সংগৃহীত
রাজনীতি

বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না: ডা. শফিকুর রহমান

আমার বাঙলা ডেস্ক

এই দেশ শুধু মুসলমানদের নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল—সকলের দেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁয় এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

গত ৫ দিন ধরে ধারাবাহিকভাবে জামায়াত আমিরের ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেন তিনি বলেন, আমার পুরোনো বন্ধুরা আমার ওপর মিথ্যার মিসাইল নিক্ষেপে শরীক হয়েছেন। আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহও তাদেরকে ক্ষমা করে দিন। এই সংক্রান্ত তাদের কোনো অপপ্রচার, অপচর্চার জবাব দেইনি, দেবোও না।

সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা দেন জামায়াত আমির। বলেন, কোনো জালিম যেন নারী জাতির দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়—সেই পরিবেশ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে তরুণ-তরুণী, কৃষক-শ্রমিক রাস্তায় নেমেছিল। তারা বেকার ভাতা চায়নি, তারা কাজ চেয়েছে। যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

ক্ষমতায় গেলে জমিদারি প্রথার যে রাজনীতি দেশে চলমান, তা বিলুপ্ত করা হবে জানিয়ে তিনি বলেন, যারা দেশের জন্য অবদান রাখবে, আমরা কেবল তাদের যোগ্যতা ও দেশপ্রেম দেখবো। বংশপরম্পরায় নেতা নয়, বরং রিকশাচালকের মেধাবী সন্তানও যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে-সেই দোয়া করেন।

এছাড়াও জামায়াত ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে। কাউকেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা