ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জ মেডিক্যাল কলেজ কাগজেই সীমাবদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তিন বছর আগে প্রজ্ঞাপন জারি হলেও প্রস্তাবিত নারায়ণগঞ্জ মেডিক্যাল কলেজ এখনো কাগজেই সীমাবদ্ধ। বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় হতাশ ও ক্ষুব্ধ জেলার সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি-জেলায় একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন করা হোক। অতীতের প্রায় সব সরকারের আমলেই এই দাবি বারবার উত্থাপিত হয়েছে। বিভিন্ন সময় প্রতিশ্রুতিও মিলেছে, কিন্তু বাস্তবায়নের মুখ দেখেনি উদ্যোগটি।

অবশেষে ২০২২ সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নারায়ণগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের প্রজ্ঞাপন জারি করে। তৎকালীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদলের স্বাক্ষরে প্রজ্ঞাপন প্রকাশ হলেও, এরপর আর কোনো অগ্রগতি হয়নি।

শিল্প অধ্যুষিত ও ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ জেলায় জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা অত্যন্ত অপ্রতুল। জেলায় এখনো হৃদরোগ চিকিৎসা, কিডনি ডায়ালাইসিস, বার্ন ইউনিট, ইউরোলজি বিভাগসহ আধুনিক চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। জরুরি সেবার অবকাঠামোও সীমিত। ফলে গুরুতর অসুস্থ রোগীদের বাধ্য হয়ে ঢাকায় ছুটতে হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেডিক্যাল কলেজের দাবি থাকলেও জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এমনকি জনপ্রতিনিধিদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

প্রজ্ঞাপন জারির পর মেডিক্যাল কলেজের স্থান নির্ধারণ নিয়ে রাজনৈতিক বিরোধ দেখা দেয়। সে সময় নারায়ণগঞ্জের তিনজন প্রভাবশালী সংসদ সদস্য নিজ নিজ এলাকায় কলেজ স্থাপনের দাবিতে অনড় অবস্থান নেন। ফলে রাজনৈতিক জটিলতার কারণে প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোয়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল জেলায় একটি মেডিক্যাল কলেজ স্থাপন এখন সময়ের দাবি। অবিলম্বে রাজনৈতিক সিদ্ধান্তহীনতা কাটিয়ে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সংকট আরও গভীর হবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা