ছবি: নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

নারায়ণগঞ্জে অজ্ঞাত কারণে বিআরটিসি এসি বাস বন্ধ, পুনরায় চালুর দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দেশে গণপরিবহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)এর গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। বেসরকারি গণপরিবহন কোম্পানি গুলোর নিজেদের ইচ্ছেমত ভাড়া আদায় এবং ভাড়া অনুযায়ী যাত্রী সেবার মান নিন্মমূখী হওয়ার কারণে সাধারণ যাত্রীরা তুলনামূলক কম ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

২০১১ সালে ঢাকা নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস চালু হয়। কিছুদিন নিয়মিত চলাচল করলেও হঠাৎ করেই অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়।

গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর ঢাকা নারায়ণগঞ্জ রুটে পুনরায় বিআরটিসি এসি বাস চালু করা হয়। ভাড়া নির্ধারণ করা হয় ৬৫ টাকা। যা অন্যান্য এসি বাসের তুলনায় ১৫ টাকা কম।কিন্ত কয়েক মাস পর অজ্ঞাত কারণে তা আবার বন্ধ হয়ে যায় ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরামের একটি প্রতিনিধি দল বিআরটিসির প্রধান কার্যালয়ের সংস্থাটির চেয়ারম্যান অনুপম সাহার সংগে স্বাক্ষাত করে একটি স্বারকলিপি পেশ করেন। এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান ঢাকা নারায়ণগঞ্জ রুটে অতি শীঘ্র এসি বাস চালু করার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ,সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু,সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা