ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় ট্রাক চাপায় প্রাণ গেল তিন বন্ধুর

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ট্রাক ও ট্রাক চালককে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১) ও সিদ্দিকের ছেলে সেলিম (২২), ও একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২১) ।

কয়েরখালি বাজার এলাকার স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন বন্ধু মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যায়। ইফতারের আগে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে অভারটেক করতে নিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মধ্যে ডিভাইডার এর সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে থাকে।

এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত সেলিম নামের একজন সন্ধ্যা ৭টার দিকে মারা যায় ও রিফাত নামের একজন রাত ১০টার দিকে মারা যায়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল হক বলেন, ‌তিন যুবকের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক ও ট্রাক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা