ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দীর্ঘদিন পর চীনে ভারতের প্রধানমন্ত্রী মোদী

আন্তর্জাতিক ডেস্ক

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছর পর চীনে গেছেন।

চীনের তিয়ানজিনে রবিবার (৩১ আগস্ট) থেকে দুই দিনের এসসিও সম্মেলন শুরু হচ্ছে। তার একদিন আগেই শনিবার তিয়ানজিনে পৌঁছেছেন মোদী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিয়ানজিনে প্রবাসী ভারতীয়রা মোদীকে স্বাগত জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন আর শুল্ক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়েরও দ্বৈরথ চলছে। এ পরিস্থিতিতে রবিবার (৩১ আগস্ট) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন মোদী।

২০২০ সালে লাদাখের গালওয়ান সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। বিভিন্ন পদক্ষেপের ফলে ওই উত্তেজনা এখন কমে এসেছে আর দুই প্রতিবেশীর মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে নয়া দিল্লি ও বেইজিং কাজ করে চলছে।

ধারণা করা হচ্ছে, শি-মোদী বৈঠকের মূল লক্ষ্য হবে চীন-ভারত সম্পর্ক উন্নয়নের গতি বজায় রাখা।


চীনে যাওয়ার আগে জাপান সফরে ছিলেন মোদী। সেখানে এক সাক্ষাৎকারে মোদী বলেছেন, ভারত ও চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ‘আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব’ রাখবে।

মোদী বলেছেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আমি এসসিও সম্মেলনে যোগ দিতে এখান থেকে তিয়ানজিন যাচ্ছি। গত বছর কাজানে প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে বৈঠকের (রাশিয়ায় এসসিওর বৈঠক) পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে স্থির এবং ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

‘বিশ্বের সবচেয়ে বড় দুই জাতি, ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল, অনুমানযোগ্য ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক সমৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখতে পারে। এটি বহু মেরুর এশিয়া ও বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ।’

এসসিও সম্মেলনের ফাঁকে মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন বলে ধারণা করা হচ্ছে। এই দুই নেতা ট্রাম্পের শুল্ক, ইউক্রেইন যুদ্ধ ও গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা